আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন আরাফাত সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ১২:৪৭আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১২:৪৭





আরাফাত সানি যৌতুক মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন ক্রিকেটার আরাফাত সানি। এর আগে রবিবার (১৬ জুলাই) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সোমবার সকাল ১১টায় আরাফাত সানির আইনজীবী জুয়েল আহম্মেদের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপু শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় আরাফাত সানি আদালতে উপস্থিত ছিলেন।
যৌতুকের মামলায় রবিবার(১৬ জুলাই) আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এজন্য সময়ের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। এর আগে মোহাম্মদপুর থানায় ওই তরুণীর করা একটি জিডি ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এরপর ২২ জানুয়ারি আরাফাত সানিকে তার আমিনবাজার এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। তবে এ ক্রিকেটার বরাবরই বিয়ে এবং ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে আসছেন।

/এসআইটি/এসএসএ/এসটি/আপ-এনআই

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম