১৫ আগস্ট উপলক্ষে কোনও চাঁদাবাজি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৮:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল- ফাইল ছবি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কোনও ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় শোক দিবসে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী ওই সভা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় শোক দিবসে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িসহ এর আশপাশের এলাকা, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও রাজধানীর বনানী কবরস্থান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিন দেশের যেকোনও স্থানে কোনও ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এএম 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের