বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:০১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, বর্তমান সরকারের যথাযথ উদ্যোগে ২০১৬-১৭ অর্থবছরে ৬৮ হাজার ৩০৫ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে চার হাজার ২৮৭ কোটি টাকা আয় হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মৎস্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বুধবার (১৯ জুলাই) শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য অধিদফতর এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ‘মহাজোট সরকার লুটপাটের জন্য নয়, জনগণের সেবার জন্য ক্ষমতায় এসেছে। ২০০৮-০৯ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল ২৭ লাখ ৪১ হাজার মেট্রিক টন। মৎস্যবান্ধব সরকারের উন্নয়নমুখী বহুবিধ উদ্যোগ ও সেবায় ২০১৫-১৬ অর্থবছরে মাছের উৎপাদন ৩৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে।’ আগামী অর্থবছরের (২০১৮-১৯) মধ্যেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলেও আশাবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, বিএফডিসি চেয়ারম্যান দিলদার আহমদ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-

বুধবার দিল্লি যাচ্ছেন এরশাদ
১৫ আগস্ট উপলক্ষে কোনও চাঁদাবাজি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম