চিকুনগুনিয়া প্রতিরোধে জরিপ প্রয়োজন: মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ২৩:১৬ আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২৩:১৬

চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করেন মেয়র আনিসুল হক চিকুনগুনিয়া প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।

মেয়র আনিসুল হকের মতে, চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাভাবিকের চেয়ে তিন গুণ কার্যক্রম বাড়ানো হয়েছে। পুরোপুরিভাবে এ রোগ নিয়ন্ত্রণ করতে হলে একটি সঠিক জরিপ প্রয়োজন। এজন্য দেশি বা বিদেশি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন। তাদের মাধ্যমে একটি সুন্দর ও সঠিক জরিপ করা হলে চিকুনগুনিয়া প্রতিরোধে তা সহায়ক হবে।’

চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার জন্য বের হয় র‌্যালি চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি মেয়র বলেন, ‘চিকুনগুনিয়ার বাহক এডিস মশা। এই মশা জন্মায় বাড়ি-ঘরে থাকা ভাঙা পাত্র, ফুলদানি, টব, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টায়ার, ক্যান ও ডাবের খোসায়। এসব পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। এ রোগকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে একযোগে কাজ করতে হবে সবার।’

পরে মেয়র আনিসুল হকের নেতৃত্বে মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। এ সময় সচেতনতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

/এসএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড