হাইমচরের সেই উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১২:৫৭আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৩:০৩

শিক্ষার্থীদের বানানো মানবসেতুর ওপর দিয়ে হাঁটছেন হাইমচরের সেই চেয়ারম্যান, ফাইল ছবি

 

শিক্ষার্থীদের শরীরে দিয়ে বানানো ‘মানবসেতু’ ওপর হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ জুলাই) এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব ও মো. সারোয়ার হোসেন।

গত ২৫ এপ্রিল ছাত্রদের শরীরে গড়া সেতুর ওপর হাঁটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইকোর্টে আগাম জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাকে চার্জশিট দখলের আগ পর্যন্ত জামিন দেন। রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ রায় দেন।

এরপর মামলার বাদী আব্দুল কাদের গাজী নিম্ন আদালতের রায়ের হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ জামিন বাতিল করেন।

৩১ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের এক পর্যায়ে স্কুলছাত্রদের শরীরে পদ্মাসেতু তৈরি ও তা পরিদর্শনের জন্য প্রধান অতিথি নূর হোসেনকে মাইকে ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়। এ সময় তিনি প্রতীকী সেতু তথা শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যেতে আপত্তি জানান। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রদের অনুরোধের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সেখানে ওঠেন এবং শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে ওই ‘সেতু’ পার হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে ওই ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন।

১ ফেব্রুয়ারি আব্দুল কাদের গাজী নামে এক অভিভাবক মামলা দায়ের করেন।

 /এমটি/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম