পদ্মা সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৩:১৪আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৪৮

পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে, ফাইল ছবি পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। সরকারি সূত্র জানিয়েছে,ইতোমধ্যে বহু প্রতীক্ষিত এ বিশাল সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পদ্মা নদীর ওপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সালে সম্পন্ন হবে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে।

নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন,এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে।

তিনি বলেন,এ সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা,শিল্পোন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পদ্মা বসেতু প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বলেন,অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণ কাজ জুনে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে মূল সেতুর নির্মাণ ৪০ শতাংশ এবং নদী শাসন কাজ ৩২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্র জানায়,সেতুতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম