ঢাকার আসন বাড়ছে না, বাংলায় আসছে আরপিও: ইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ২১:১৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:২২

নির্বাচন কমিশন সংসদীয় আসন নির্ধারণের আইনে সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)সহ সংশ্লিষ্ট আইন ও বিধিতে সংস্কারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ বৃহস্পতিবার বিকালে আগার গাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এই তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার বলেন, ‘জনসংখ্যা বাড়লেও ঢাকায় আসন সংখ্যা বাড়ছে না, তা একপ্রকার নিশ্চিত করেই বলতে পারি। তবে ঢাকায় আসন কমবে কিনা, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’  তিনি  আরও বলেন, ‘আরপিও ও সীমানা নির্ধারণ আইন বাংলায় অনুবাদ করা হবে, এটাও মোটামুটি নিশ্চিত। আইন সংস্কারে আমরা বিশেষজ্ঞদের অভিমত নেব। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদেরও অভিমত নেব। কারণ মাঠ পর্যায়ে তারাই আইনের প্রয়োগ করে থাকেন। আগামী নির্বাচন সামনে রেখে সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে এ কমিশনার বলেন, ‘জনসংখ্যার পাশাপাশি ভোটারসংখ্যা ও আয়তনের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা জনসংখ্যা বেড়েছে কিন্তু ভোটার সংখ্যা বেশি নাও হতে পারে। যা-ই  হোক, ঢাকায় সংসদীয় আসন সংখ্যা বাড়ছে না, এটা মোটমুটি নিশ্চিত। তবে ঢাকার আসন সংখ্যা কমবে কিনা, তা আলোচনা হয়নি।’

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। আমরা চাই, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। সেটাই হবে আমাদের সাফল্য।’

ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক