আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন দেবে না রাজউক

শাহেদ শফিক
২২ জুলাই ২০১৭, ১৫:৪৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:৪৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর আবাসিক এলাকার ভবনগুলো বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমতি দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি দুই শতাধিক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মালিকদের আবাসিক ভবনকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করতে রাজউকের অনুমতি নিতে হবে বলে রায় দেন আদালত। এ সময় রিটকারীদের সময় বেঁধে দেওয়া হয় ১০ মাস। এ সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী প্লট মালিকদের কনভার্সন (রূপান্তর) ফি জমা দিয়ে রাজউকের অনুমোদন নিতে বলা হয়েছে। তবে রাজউক তা গ্রহণ করবে কিনা সেটি দেখার বিষয়। আবেদন বিবেচনা না করলে ১০ মাস পর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এই সংস্থাটি।
নাম প্রকাশ না করার শর্তে রাজউকের ওই কর্মকর্তা শুক্রবার (২০ জুলাই) বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনের কোনও সুযোগ নেই। রাজউক একটি আবেদনও বিবেচনা করবে না। প্রাথমিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আদালতের আদেশের পর আজ পর্যন্ত কেউ রাজউকে আবেদন করেননি।’
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ ও সম্পত্তি) মো. আসমাউল হোসেন। তার ভাষ্য, ‘এমনিতেই আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। যেহেতু আদালত থেকে একটি রায় এসেছে, সেখানে সিদ্ধান্তের বিষয়টি রাজউকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজউক যদি চায় তাহলে অনুমোদন দিতে পারে। আর না চাইলে ১০ মাস পর আইনগত ব্যবস্থা নেবে। এখন কেউ যদি আবেদন করে তাহলে আমরা বিবেচনা করে দেখব।’

এ সিদ্ধান্ত শুধু যারা রিট আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে জানিয়ে এই রাজউক সদস্যর বক্তব্য হলো, ‘তবে এখনও আদালতের পুর্ণাঙ্গ রায় রাজউকের কাছে পৌঁছায়নি। এছাড়া অন্য যারা আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নেবে।’

জানা গেছে, নির্ধারিত এই সময়ের মধ্যে যদি রাজউক থেকে কেউ অনুমোদন নিতে না পারেন তাহলে আবাসিক এলাকা থেকে এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হবে। তবে এই ১০ মাসের মধ্যে রাজউক, সিটি করপোরেশন, ডেসকো, তিতাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো রিট আবেদনকারীদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় কোনও ব্যাঘাত ঘটাতে পারবে না।

রাজউক সূত্র জানিয়েছে, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর অনুমোদনবিহীন আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে রাজউক। এ সময় ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত হয়েছে। পরে সেগুলো উচ্ছেদ অভিযান শুরু হয়। রাজউকের এ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টে ২৩৫টি রিট করে।

/এসএনএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক