সেবা পেতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২০:৫২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:৫৪

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে অর্থের প্রয়োজন, এ জন্য রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ তাগাদা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকদের বলা হয়েছে— জনগণকে বোঝাতে হবে, সরকার যে সেবা দিচ্ছে তা দৃশ্যমান। সেবা পেতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে।

অর্থমন্ত্রী জানান, জেলা বাজেট করার পরামর্শ দিয়েছি জেলা প্রশাসকদের। জেলার আয় ব্যয় নির্ধারণ করে পাঠালে বরাদ্দের ক্ষেত্রে সহজ হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও জানান, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা বলেছেন— ট্রেজারি ভবনে কর্মকর্তা-কর্মচারিদের বসার জায়গা অপ্রতুল। প্রতিটি জেলায় ট্রেজারি ভবন পুরোনো ও একতলা। জেলা প্রশাসকদের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিটি ট্রেজারি ভবন দোতলা করা হবে।’

/এসআই/এসএমএ/

আরও পড়ুন
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের তালিকা তৈরির নির্দেশ

‘এক বছর পর গ্রামে লোড শেডিং থাকবে না’

টিআর-কাবিখা: যাচাই-বাছাই করে প্রকল্প পাঠাতে বললেন ত্রাণমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক