ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের তালিকা তৈরির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৮:৫০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:৫৪

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শিশু শ্রমমুক্ত করতে চায় সরকার। এ লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের তালিকা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরের পর সচিবালয়ে ডিসি সম্মেলনের নির্ধারিত অধিবেশন শুরু হয়।

বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত আলোচনায় মুজিবুল হক চুন্নু জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে যেন না জড়াতে পারে সেদিকে নজর রাখতে হবে।’ ঝুকিপূর্ণ কাজ করে যেসব শিশুরা সংসারের খরচ চালায় তাদের বাবা-মাসহ তাদের তালিকা তৈরি করতে ডিসিদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও জানান,ঝুঁকিপূর্ণ কাজ যেন শিশুদের করতে না হয়, ঝুঁকিমুক্ত কাজ তাদের দেওয়া যায়, সে জন্য এ তালিকা করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যদি ওইসব ঝুঁকিমুক্ত কাজ শিশুদের দেওয়া সম্ভব না হয়, তাহলে তাদের বাব-মাকে কাজ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

/এসআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের