সুশীল সমাজের যারা পেলেন সংলাপের আমন্ত্রণ

এমরান হোসাইন শেখ ও পাভেল হায়দার চৌধুরী
২৫ জুলাই ২০১৭, ২৩:৫১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৭:৩৩

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সোমবার (৩১ জুলাই) শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসির) সংলাপ। ওইদিন সকাল ১১টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। সংলাপের জন্য সুশীল সমাজের ৬০ জনের বেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। আমন্ত্রিত বেশিরভাগ ব্যক্তির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে বলেও ইসি সূত্রে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, সুশীল সমাজের সঙ্গে সংলাপের পর ইসি পর্যায়ক্রমে নারী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি, সাবেক নির্বাচন কমিশনার ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে।

সূত্র মতে, সংলাপের জন্য ইসি সুশীল সমাজের যেসব প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন তারা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, এম হাফিজ উদ্দিন খান, ড. আকবর আলি খান, অ্যাডভোকেট সুলতানা কামাল, বেগম রাশেদা কে চৌধুরী, মির্জা আজিজুল ইসলাম, বেগম রোকেয়া এ রহমান ও ড. হোসেন জিল্লুর রহমান।

আইনজ্ঞদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি গোলাম রব্বানী, ব্যারিস্টার রফিক-উল হক ও ড. শাহদীন মালিক। সাবেক সচিবদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ড. সা’দত হোসেন, সাবেক সচিব মহিউদ্দীন আহমদ, আব্দুল লতিফ মন্ডল, এএইচএম আবুল কাশেম, সাবেক রাষ্ট্রদূত মো. গোলাম হোসেন, মুহাম্মদ আবুল কাশেম। সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল আজিজ ও মেজর (অব.) এসএম শামসুল আরেফিন।

শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. অজয় রায়, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আসিফ নজরুল, অধ্যাপক তাসনিম সিদ্দিকী, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক মাহবুবা নাসরীন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রফেসর সলিমুল্লাহ খান ও তারেক শামসুর রেহমান। এছাড়াও সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও মোহাম্মদ জাহাঙ্গীরও আমন্ত্রিত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ্‌, বাংলাদেশে ইনডিজিনিয়াস পিপলস্‌ ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, বেসরকারি সংস্থা সেড-এর নির্বাহী পরিচালক ফিলিপ গায়েন, ব্রতীর প্রধান নির্বাহী বেগম শারমিন ‍মুরশীদ, বিএলআইএর পরিচালক ওয়ালিউর রহমান, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশি কবির, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির ও গভর্ননেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম ইসির আমন্ত্রণ পেয়েছেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, আমি এখন ঢাকার বাইরে আছি। আমন্ত্রণপত্র বাসায় পৌঁছেছে কিনা জানি না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণের কথা জানিয়ে আগেই ফোন করা হয়েছে।

বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস্‌ ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বাংলা ট্রিবিউনকে জানান, তাঁর হাতে মঙ্গলবার নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র পৌঁছেছে। আমন্ত্রনপত্রের সঙ্গে ইসির পক্ষ থেকে তাদের রোডম্যাপ, দশম সংসদ নির্বাচনের ম্যানুয়াল ও সংবিধানে নির্বাচন সংশ্লিষ্ট অংশের ফটোকপি সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্‌ বাংলা ট্রিবিউনকে বলেন, তারা সুশীল সমাজের ৬০ জনের বেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবারের মধ্যে আমন্ত্রিত প্রায় সবার হাতেই দাওয়াতপত্র পৌঁছে গেছে।

/টিএন/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম