নারী ও শিশুর প্রতি সহিংসতাকারীরা পার পাবে না: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৫:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:০৮

মেহের আফরোজ চুমকি (ফাইল ফটো) নারী ও শিশুর প্রতি যেন কোনও সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহিংসতা হলে অপরাধী যেন কোনোভাবেই পার না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ডিসিদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। অধিবেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মেহের আফরোজ চুমকি ডিসিদের উদ্দেশ করে বলেন, ‘কখন, কোথায়, কোন ঘটনা ঘটবে তা জানা সবার পক্ষে সম্ভব না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের যেকয়টি চ্যালেঞ্জ আছে তার মধ্যে বাল্য বিয়ে উল্লেখযোগ্য। এ বিষয়ে আমরা সর্বশেষযে প্রতিবেদন পেয়েছি তাতে বাল্য বিয়ে অনেক অংশে কমে এসেছে, যা আশার বিষয়। সিলেটে বাল্য বিয়ে কমেছে, এজন্য সিলেটের ডিসিদের ধন্যবাদ। অন্যদের এ বিষয়ে আরও বেশি সক্রিয় হতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘বিয়ে বা বাল্য বিয়ে বন্ধ করাই আমাদের মূল কাজ না। কী কারণে অবিভাবকরা তাদের সন্তানদের বাল্য বিয়ে দিচ্ছেন তা জানতে হবে এবং সে সমস্যা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই সমস্যা সমাধান করা যাবে, ততক্ষণ পর্যন্ত লুকিয়ে বাল্য বিয়ে হবেই। আমরা শুধু বাল্য বিয়ে বন্ধ করেই বাহবা নেব না, কেন বাল্য বিয়ে হচ্ছে তা সমাধান করতে হবে। এ সব বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছি।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম