ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৪:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইফ ফটো) সারাদেশে বর্তমান সময়ের মতো শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পস্থিতি ধরে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এ মুহূর্তে ভালো আছে। নিজ নিজ এলাকায় এ শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ডিসিরা আমাকে জানিয়েছেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ পাওয়া যায় না। এটা একটা বড় সমস্যা।’ আমি তাদের আশ্বাস দিয়েছি, ‘এখন থেকে ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার সদস্য দেওয়া হবে।’’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ সময় ডিসিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আত্মসমার্পণ করা মাদক ব্যবহারকারী ও পাচারকারীদের পুর্নবাসন কারারও নির্দেশনা দিয়েছি।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম