তুফান সরাসরি আমাদের সংগঠন করে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৩:৫৬আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৪:০৬

ওবায়দুল কাদের বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক শ্রমিক লীগ নেতা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন,‘শ্রমিক লীগের নেতা তুফান সরাসরি আমাদের সংগঠন করে না। সে ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগের নেতা। তাকে আমরা সরাসরি বহিষ্কার করতে পারি না। শ্রমিক লীগকে নির্দেশ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

প্রসঙ্গত, ১৭ জুলাই বগুড়ায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে কলেজে ভর্তি করানোর কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠেছে শ্রমিক লীগ নেতা তুফানের বিরুদ্ধে। পরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় উল্টো মেয়েটিকেই এ ঘটনার জন্য দায়ী করে এবং বিচারের নামে মাসহ মেয়েটিকে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তাদের এলাকা ছাড়া করতে এসিড মারার হুমকি দেওয়া হয়। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদের চুল কেটে দিলে নির্যাতনের শিকার ওই মা-মেয়ে থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়ায় শ্রমিক লীগ নেতার (বাম থেকে প্রথম) বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান ওই ছাত্রীকে ধর্ষণ ও অন্যরা সহযোগিতার কথা স্বীকার করেছে।

এদিকে, চট্টগ্রামের রিজিয়া নদভী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন,‘রিজিয়া তার স্বামী ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীর সঙ্গে থাকে, স্বামীর সংসার করে। আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণার কাজে সে সম্পৃক্ত। গত চার বছর ধরে সে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় কাজ করছে। সে বলেছে, তার সঙ্গে তার বাবার কোনও সম্পর্ক নাই।’

আগামীকাল সোমবার আওয়ামী লীগ নির্বাচন কমিশনে সোমবার আয়-ব্যয়ের হিসাব জমা দেবে বলেও তিনি জানান।

/পিএইচসি/এনআই/এসটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম