আগস্ট থেকে পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২৩:৩৬আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২৩:৩৬

ওয়াসা

উৎপাদন খরচ ও ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলানোর জন্য ৫ শতাংশ হারে পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা। বর্ধিত এই দাম আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। রবিবার (৩০ জুলাই) ঢাকা ওয়াসার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অগাস্ট থেকে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে ১০ টাকা ৫০ পয়সা হবে। বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য এখন ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকুপ, নির্মাণাধীন ভবন ও নূন্যতম করসহ সকল (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ওয়াসা আইন ১৯৯০ এর ২৩ ধারা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা ওয়াসা।

এসএস/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম