২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৪:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৪:৩০

মন্ত্রিপরিষদ বৈঠক

এখন থেকে প্রতি বছরের ২ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভা শেষে  সাংবাদিকদের এসব তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করার জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব করা হয়। মন্ত্রিপরিষদ প্রস্তাবটি অনুমোদন করে। ফলে এখন থেকে দিবসটি ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হবে। যদিও খাদ্য মন্ত্রণালয় ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছিল। তবে বিশ্ব খাদ্য দিবস ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হওয়ায় তা করা সম্ভব হয়নি।’

এছাড়া সভায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। গত শুক্রবার (২৮ জুলাই) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৬৯ সালে। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের অধীনে একজন সাব-সেক্টর কমান্ডার ছিলেন তিনি।

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

আরও পড়ুন: বিদ্যুৎকেন্দ্রে নাশকতায় সর্বোচ্চ সাজা ১০ বছর জেল, ১০ কোটি টাকা জরিমানা

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম