নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কানাডার সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৫:০৩আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২১:০৭

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ফটো) কানাডায় থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার কানাডা সরকারের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত পিয়েরে লারামি সাক্ষাৎ করেন। তার সাক্ষাৎ শেষে  আইনমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি দীর্ঘদিন বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষে ভেনেজুয়েলায় বদলি হচ্ছেন। শিগগিরই তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। মূলত আইনমন্ত্রীর সঙ্গে এটি ছিল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ।

রাষ্ট্রদূত চলে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। আজ কানাডার রাষ্ট্রদূতের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে।’

এ সময় তিনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি আদেশ কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন।

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায়টি ৮শ’ পৃষ্ঠার। রায়টি আগে পড়বো। পড়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম