ছয় ঘণ্টার অপারেশনে আলাদা হলো তৌফা-তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৫:০০আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৫:৩৪

তৌফা-তহুরা

প্রায় সাড়ে ৬ ঘণ্টার অপারেশনে তৌফা ও তহুরাকে আলাদা করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। শিশু দুটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের অধ্যাপক কানিজ হাসিনা বলেন, ‘আমরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অপারেশন চালিয়ে তৌফা ও তহুরাকে আলাদা করেছি। বর্তমানে তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। প্রতিটি মুহূর্ত তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি

এর আগে জোড়া শিশু তৌফা ও তহুরার অপারেশনের প্রক্রিয়া শুরু হয় সকাল ৮টার দিকে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলায় নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে এই অপারেশন হয়। সকাল ১০টা থেকে ১৬-১৭ জনের বিশেষজ্ঞ ডাক্তার টিম তাদের শরীরে অস্ত্রোপচার শুরু করেন।

অপারেশন চলমান অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনও জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। জোড়া শিশু তৌফা-তহুরার অপারেশন

উল্লেখ্য, গত বছর ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি ছিল।

তৌফা ও তহুরাকে গত বছর ৮ অক্টোবর তাদের ঢামেক হাসপাতালে প্রথমবার ভর্তি করা হয়েছিল। তখন তাদের একটি সফল অপারেশনও করা হয়েছিল। গত ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

/এএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম