এমবিবিএস ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর, ১ সেপ্টেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধ

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২১:১০আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:৪৬

প্রতীকী ছবি চলতি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিডিএস ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর। প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগে ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (০২ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে বলেন,‘কিছু চিহ্নিত কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে। এই চক্রকে প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।’

মেডিক্যাল শিক্ষার মান নিয়ে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘মানহীন হলে বা নীতিমালা যথাযথভাবে না মানলে সরকার বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে। তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে।’ এ সময় তিনি গত বছর অনুষ্ঠিত নিখুঁত ভর্তি পরীক্ষার দৃষ্টান্ত তুলে ধরে পরীক্ষা মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে এবারের পরীক্ষা প্রক্রিয়া নিশ্ছিদ্র ও সর্বোচ্চ নিখুঁতভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সৈয়দ আবুল মকসুদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান,  বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ সমিতির সভাপতি মকবুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসআই/ এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম