‘কিছু বিষয় আইন দিয়ে না, সামাজিক সচেতনতা দিয়ে সামাল দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০০:২৭

তথ্যপ্রযুক্তিবিদ ফহিম মাশরুর (ছবি- নাসিরুল ইসলাম) তথ্যপ্রযুক্তি খাতে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়কেই আমাদের আইনের আওতায় আনা যাচ্ছিল না। এ কারণেই আইনটি করা হয়েছিল আমাদের বলা হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কিছু বিষয় আইন দিয়ে না, সামাজিক সচেতনতা দিয়ে সামাল দিতে হবে।
বাংলা ট্রিবিউন আয়োজিত সাইবার অপরাধ ও আইন শীর্ষক গোলটেবিল বৈঠকিতে আলোচনা করতে গিয়ে তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর এসব কথা বলেন। তিনি বলেন, ‘সমালোচনার জায়গা শুরু হয়েছে ৫৭ ধারাটি নিয়ে। মানতেই হবে, সাইবার অপরাধ এমন জায়গায় চলে যাচ্ছে যে সেটিকে থামাতে উদ্যোগ দরকার।’
মুন্নী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে ফাহিম মাশরুর বলেন, ‘৫৭ ধারার মতো ধারা থাকা উচিত না। সবখানেই নানারকমের ট্রলিং হয়। এ বিষয়টিকে সামাজিক সচেতনতা দিয়ে সামাল দিতে হবে। এসবকে নিয়ে মেতে থাকলে সাইবার অপরাধ সামলানোর মূল যে উদ্যোগ, সেটা বাধাগ্রস্ত হয়।’
বৈঠকিতে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দীন, আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরশেন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটিএন নিউজ থেকে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজ থেকে লাইভ চলছে। অনুষ্ঠানটি সম্পর্কিত যেকোনও খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম