রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ লাইনসের ব্যারাকের ছয়তলা ভবন থেকে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম শরিফুল (২০)। শুক্রবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
এএসআই হালিম জানান, মিরপুর পুলিশ লাইনসের ৯ নম্বর ভবনের ৬ তলা থেকে সকাল সাড়ে ৮টার দিকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কন্ট্রোল কক্ষে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আজিমুদ্দিন বলেন, ৯ নম্বর ভবনের ছয়তলার একটি কক্ষে থাকতেন শফিকুল। অসতর্কতাবশত ছয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে। তিনি গত মে মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন। মিরপুর পিওএম উত্তর বিভাগে কর্মরত ছিলেন তিনি।
/এআইবি/আরজে/এসটি








