ইসি চাইলে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৫:১৬আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৫:২৫

সভায় কথা বলছেন ড. হাছান মাহমুদ, ছবি: ফোকাস বাংলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন,‘২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়ে সামরিক সরকারের সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। আর আপিল বিভাগও সে রায়কে বহাল রেখেছে।’

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ‘বঙ্গমাতা আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন,‘সামরিক সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায় দল হিসেবেও বিএনপি অবৈধ সংগঠন। ইসি চাইলে বিএনপির নিবন্ধনও বাতিল করতে পারে।’

তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে উল্লাস করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কেননা আপনারাই ফেঁসে যেতে পারেন।’ খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম