৭০ অনুচ্ছেদ বিষয়ে ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ মানতে বাধ্য হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৮:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৪০

হাইকোর্ট সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিষয়ে ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ মানতে বাধ্য হাইকোর্ট। জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হবে- এমন বিধানের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। পরে তা মুলতবি করে আগামী অবকাশের এক সপ্তাহ পর অক্টোবরে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হবে বলে জানান বিচারক।
শুনানিকালে আদালত বলেছেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে আপিল বিভাগের দেওয়া ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ মেনে চলতে বাধ্য হাইকোর্ট। শুনানিকালে রিট আবেদনে ভুল থাকায় রিটকারী আইনজীবীকে তিরষ্কার করে আবেদন ঠিক করারও নির্দেশ দেন আদালত।
আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, ‘কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ এপ্রিল এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আজ শুনানিকালে আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন তিনি। এদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। জাতীয় সংসদ ঝুঁকিতে পড়বে উল্লেখ করে তিনি শুনানিতে বলেন এ নিয়ে বিচার বিভাগ ও আইন বিভাগের মতবিরোধ বাড়বে।
/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের