মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৯:৫৫

বাংলাদেশ-মালয়েশিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ মিশন। সোমবার (৭ আগস্ট) মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে তারা এই তথ্য জানতে চান।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানিয়ে বলেন, ‘আটক বাংলাদেশিদের বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তাদের মিশন।’
সোমবার কতজন বাংলাদেশি আটক হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এ তথ্য পেতে কয়েকদিন সময় লাগবে।’
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়াসহ আটটি দেশের ৪০৯ জন নাগরিককে সোমবার আটক করে মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেরোরিস্ট ডিভিশন। তবে আটককৃতদের অর্ধেককে এদিনই ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারের আরেকজন কর্মকর্তা।

এ প্রসঙ্গে ওই কর্মকর্তার ভাষ্য, ‘একটি অভিযান চলার সময় কোনও বিদেশি অনিয়মিত নাগরিক সামনে পড়লে তাকে আটক করা হয়ে থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে হচ্ছে।’

এই কর্মকর্তা আরও জানান, বর্তমান অভিযান মালয়েশিয়ায় অনিয়মিত বিদেশি নাগরিকদের ধরার জন্য নয়, বরং আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য করা হয়েছে। এই আয়োজন শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চলবে।

যোগ করে সরকারি এই কর্মকর্তা বললেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত এমন বিদেশি নাগরিকদের মালয়েশিয়ানরা খুঁজে বেড়াচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম