‘রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৫:৪২

টিআইবির মানববন্ধব ‘দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে আইনের চোখে সবাই সমান এই বিষয়টি বিবেচনার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। এই সদিচ্ছার বাস্তবায়ন করতে হবে। কেননা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।’ আন্তর্জাতিক যুব দিবস ২০১৭ উপলক্ষে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক মানববন্ধনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সুশাসন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দুর্নীতিমুক্ত সুশাসিত সমাজ গঠনের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের দাবিতে টিআইবি ও টিআইবি’র তরুণ অংশীজনদের পক্ষ থেকে কিছু সুপারিশও সেখানে উত্থাপন করা হয়। টিআইবি কর্মী, সদস্য ও টিআইবি’র অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

‘রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়'

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ব্যতিরেকে এসডিজি-১৬ অভিষ্ট অর্জন সম্ভব নয়। নির্বাচনি অঙ্গীকার, জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে অনুস্বাক্ষর,জাতীয় শুদ্ধাচার কৌশল প্রভৃতিতে সরকার ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিগরা দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় যে অঙ্গীকারগুলো করেছেন তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সেগুলোর বাস্তবায়ন করতে হবে।’

মানববন্ধনে উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে জাতীয় যুবনীতি-২০১৭ এর দ্রুত বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, যুবকদের মধ্যে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণ,সরকারি,বেসরকারি সব ক্ষেত্রে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করে প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করা, অপশিক্ষা, কুসংস্কার ও ধর্মীয় ভ্রান্ত-ধারণায় বিপথগামী হওয়া থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করা।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম