মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ কয়েকটি দেশে রাষ্ট্রদূত পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২১:০৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২১:১৩

পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের একটি সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিয়ুর রহমানকে অস্ট্রেলিয়ায় বদলি করা হতে পারে। অস্ট্রেলিয়ায় বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বদলি করার কথা ভাবছে সরকার।
এছাড়া ইতালির মিলানে কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত করা হতে পারে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসানকে মরিশাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এদিকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে আঞ্চলিক সংস্থা বিমসটেকের মহাসচিব পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান এবং প্রথম বিমসটেক মহাসচিব সুমিত নাকান্দালার মেয়াদ বৃহস্পতিবার (১০ আগস্ট) শেষ হবে। তার স্থলে শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়,বাংলাদেশ এ বিষয়ে ইতোমধ্যে বিমসটেক-এর অন্য সদস্য দেশগুলোকে  জানিয়ে দিয়েছে এবং আশা করা হচ্ছে, বৃহস্পতিবার নেপালে অনুষ্ঠেয় বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

/এসএসজেড/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক