ষোড়শ সংশোধনী বাতিল: আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ০৯:৩৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৯:৩৮

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ক্ষুদ্ধ সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুর ১টায় আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত সোমবার মন্ত্রিপরিষদ সভা শেষে এক অনির্ধারিত আলোচনায় ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়া এ রায়ের অনেক বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে অভিহিতও করেন তারা। এমনকি এসব ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহার করতে সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির বরাবর লিখিত আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও জানা গেছে, মন্ত্রিপরিষদ সভার ওই অনির্ধারিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক রায়ের কপি উত্থাপন করেন। তিনি রায়ের বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অপ্রাসঙ্গিক অনেক কিছু আনা হয়েছে, যা প্রয়োজনীয় ছিল না। যেমন পঞ্চম ও ষষ্ঠ সংশোধনীও টেনে আনা হয়েছে। এ রায়ে সংসদকে ‘ইমমেচিউরড’ এবং ২০১৪ সালের নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলা হয়েছে ‘

এছাড়াও রায়ে এমন অনেক ‘আপত্তিকর’ বিষয় আনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

ওই সভায় উপস্থিত এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, মন্ত্রিপরিষদের ওই অনির্ধারিত সভায় সিদ্ধান্ত হয়, সরকারের পক্ষ থেকে এ রায়ে যেসব ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়া হয়েছে তা এক্সপাঞ্চ করতে প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করা হবে।

তিনি আরও জানান, আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্কার করে বলেন, ‘আগে রায় জেনেছিলাম মাত্র। এবার রায়ের কপি হাতে পেলাম, দেখলাম, পড়লাম ও বুঝলাম। এ রায়ের কোথাও কোথাও সরকার এবং জনগণ সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়েছে। কাজেই আপনারা যেখানেই সুযোগ পাবেন সেখানে  এসব বিষয়গুলো  জনগণকে জানাবেন। কারণ আমরা জনগণের প্রতিনিধি। জনগণের এসব বিষয়গুলো জানার অধিকার আছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম