বিমসটেকের নতুন মহাসচিব হতে যাচ্ছেন শহীদুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ২১:৫৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২২:০৮

এম শহীদুল ইসলাম ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম আঞ্চলিক সংগঠন বিমসটেকের নতুন মহাসচিব হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে বিমসটেকের পররাষ্ট্র সচিব পর্যায়ের সিনিয়র অফিশিয়াল মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হলে সদস্য দেশগুলো তাতে সমর্থন করে।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সংগঠনের নতুন মহাসচিব হিসেবে শহীদুল ইসলামের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।
শহীদুল ইসলাম বিমসটেকের দ্বিতীয় মহাসচিব হতে যাচ্ছেন। সংগঠনটির প্রথম ও বর্তমান মহসচিব শ্রীলঙ্কার সুমিত নাকানদালা। ২০১৪ সালের ১১ আগস্ট তিনি তিন বছর মেয়াদে বিমসটেক মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। আজ বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় মহাসচিব হিসেবে শহীদুল হকও তিন বছর মেয়াদে নির্বাচিত হবেন।
আরও পড়ুন-

পাহাড় ধস বন্ধে পরিবেশ অধিদফতরের ১২ দফা সুপারিশ

বঙ্গবন্ধুকে যে অস্বীকার করে সে কি স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম