নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রী আন্তরিক: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৮:২৬

‘বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠনের বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয় আন্তরিক।’ রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত ‘বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২০১৩ সালে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করেছিলাম। ওই ওয়েজ বোর্ডের বয়স ৫ বছর পূর্ণ হওয়ার আগেই সরকার নবম ওয়েজ বোর্ড ঘোষণা করবে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। নবম ওয়েজ বোর্ড গঠনে সরকার ধৈর্য ধরে পত্রিকার মালিক পক্ষের প্রতিনিধির নামের জন্য অপেক্ষা করছে।’  

নবম ওয়েজ বোর্ড শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তবে তথ্য মন্ত্রণালয় থেকে ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সবার কাছ থেকে উন্মুক্ত পরামর্শ আহ্বান করছে।’

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম