স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ২০:১৮আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২০:৩১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামি বিদায়ী সাক্ষাৎ করেছেন। রবিবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

কানাডার হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয়ে স্পিকারে সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে বাংলাদেশের  সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পে বেশকিছু আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে এ খাতে বিদেশি ক্রেতারা অরও আকৃষ্ট হবেন। বাংলাদেশের রফতানি আয় আরও বাড়বে।’ এ সময় তিনি নারী উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের  প্রশংসা করেন।

সিপিএ চেয়ারপারসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করছে। বর্তমান সরকার দেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এতে দেশ-বিদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে।’

আসন্ন ৬৩তম সিপিএ সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে হাইকমিশনারকে জানিয়ে স্পিকার বলেন, ‘সিপিএ-এর কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে কানাডার পার্লামেন্ট সদস্যরা রয়েছেন।’ তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলনে কানাডার একটি বড় সংসদীয় দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম