বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। সোমবার বেলা ১১টার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতি বছরই জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। তারই অংশ হিসেবে আজ (সোমবার)হিন্দু ধর্মাবলম্বীর প্রায় দেড় হাজার মানুষ রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এদের মধ্যে প্রধান বিচারপতি প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’
/এসজেড/এসএনএইচ/এপিএইচ/








