‘চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন আশা করা ঠিক না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৫:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৫:৪৬

‘চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন আশা করা ঠিক না’ সারাদেশে বন্যার কারণে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন আশা করা ঠিক না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাজারে চালের দাম ১০ টাকা বাড়লেও কমেছে এক টাকা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ‘চালের দাম একবারে ১০-২০ টাকা কমবে এমন প্রত্যাশা করা ঠিক না। দাম সবার ক্রয়সীমার মধ্যে আছে। দাম নিয়ে মানুষের মধ্যে কোনও হা-হুতাশ নেই। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ৫০ লাখ পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে।’

এ মুহূর্তে দেশে কত লাখ টন চাল আমদানি হয়েছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আড়াই লাখ টন চাল বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে রয়েছে।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম