গণমাধ্যমের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১০:৪২আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১০:৪৪

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ (ছবি: সাজ্জাদ হোসেন) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। দুই দিনব্যাপী সংলাপের শেষ দিন বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সংলাপ চলছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল ১০টার পরপরই নির্বাচন কমিশন সচিবালয়ে সংলাপ শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩৪ প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় ইসি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২২ জন সংলাপে অংশ নেন। সংলাপে অনলাইন নিউজ পোর্টালের দুই জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও সাড়ে ১০টা পর্যন্ত কেউ আসেননি। এর আগে বুধবার গণমাধ্যমের ২৬ জন প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ হয়েছে। গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ (ছবি: সাজ্জাদ হোসেন)

ইসি সূত্রে জানা গেছে, সংলাপে কমিশন প্রণীত নির্বাচনি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেওয়া হচ্ছে। তাদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন আগামী সংসদ নির্বাচনের জন্য তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

/ইএইচএস/এফএস/

আরও পড়ুন- রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক