হাট ইজারার ১ শতাংশ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয়ের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৬:১১আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:১৫

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) গ্রামের হাটবাজারের বর্ষিক ইজারা থেকে সংগৃহীত এক শতাংশ সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যবহার করতে চায় সাংস্কৃতিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য কমিটি গ্রামের হাট-বাজারের ইজারার দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের কাছে বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার সুপারিশ করেছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২২তম বৈঠকে এ ‍সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ ও পিনু খান  অংশ নেন।

বইপাঠে সবাইকে আকৃষ্ট করানোর জন্য জেলা পাবলিক লাইব্রেরিতে জাতীয় দিবসগুলো উদযাপনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ মাসব্যাপী চিত্র প্রদর্শনী আয়োজনের সুপারিশ করে।

বৈঠকে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ, তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম