পিরোজপুরে সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ২৪ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৬:৫১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:১২

প্রধানমন্ত্রীর চেক পেয়ে তাকে জড়িয়ে ধরেন ক্ষতিগ্রস্ত পরিবারের একজন (ছবি: ফোকাস বাংলা) পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় নিহতদের পরিবার এবং আহতদের মধ্যে ২৪ জনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (২৩ আগস্ট) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিয়ে ও তাকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ সন্ত্রাসীদের নৃশংসতার কারণে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। 

ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন ঠেকানোর নামে তারা (বিএনপি-জামায়াত) অনেক পরিবারকে আঘাত করেছে। পঙ্গু করে দেওয়া হয়েছে অনেককে। যাদেরকে অনুদান দেওয়া হলো তারা অনেক অত্যাচার সহ্য করেছেন।’
বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতার শিকার ক্ষতিগ্রস্ত অনেককে পারিবারিক সঞ্চয়পত্র করে দেওয়ার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
অনুদান গ্রহণ করেছেন ইন্দুরকানি উপজেলার শ্রীমতি বিউটি রানী সীল, আকমান সরদার, বাবুল খান, ইদ্রিস আলী হাওলাদার, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান শাওন তালুকদার, মোস্তফা কামাল হাওলাদার, আব্দুর রাজ্জাক মাতুব্বর, আবুল হোসেন আবু, তোবারেক আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান, আবুল কাছেম খান, সেলিম হাওলাদার, বাদশা হাওলাদার, সাথী আক্তার, ফারুক হোসেন হাওলাদার, মিজানুর রহমান খসরু খলিফা, শাহ আলম মল্লিক, রহিমা বেগম, জোসনা বেগম, এনায়েত হোসেন হাওলাদার, খোকন আকন, কামাল হোসেন টিপু, আলম হাওলাদার।

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম