ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৯:০৫আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২০:২১

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে গণনা করা হবে জিলহজ মাস। সে হিসাবে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। 
দেশের আকাশে চাঁদ ওঠার খবরটি বাংলা ট্রিবিউনকে বিশেষভাবে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি চাঁদ দেখা গেছে।’
এরপর রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেওয়া হয়। এখানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী। এ সময় জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জিলহজ অর্থাৎ ২ সেপ্টেম্বর শনিবার ঈদুল আজহা।
সভায় আরও ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান। 
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায়। সে হিসাবে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগের দিন ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম