‘বিচারপতিরা কি সব জবাবদিহিতার ঊর্ধ্বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৭:২৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:৪৬

আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (ছবি- নাসিরুল ইসলাম) বিচাপতিরা সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে কিনা, সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, দেশের দুই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অথচ কোনও বিচারককে বিচারের মুখোমুখি হতে দেখিনি। বিচারপতিরা কি তাহলে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে?’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘সংবিধান, সংসদ ও স্বাধীনতা’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন সরকারদলীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান।
বৈঠকিতে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে আমরা রায়ের সমালোচনা করতে পারি। রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না; সেটা হচ্ছে জবাবদিহিতা। আমার ৪৬ বছরে এমন কোনও উদাহরণ দেখাতে পারব না। সংবিধান অনুযায়ী আমরা রায় মানতে বাধ্য। অভজারভেশনও রায়ের একটি অংশ। কিন্তু একটি ব্যর্থ প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের বিচারের জন্য। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন পর্যন্ত কোনও উদাহরণ তৈরি করতে পারেনি। অথচ দেশের দুই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কিন্তু বিচারপতিদের ক্ষেত্রে এমন উদাহরণ আমরা দেখিনি।’
সুপ্রিম কোর্ট হলো কোর্ট অব রেকর্ড। কিন্তু সুপ্রিম কোর্টের রায়েরও রাজনীতিকিকরণের প্রচেষ্টা দেখা গেছে বল উল্লেখ করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
বৈঠকিতে আরও উপস্থিত আছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, সাংবাদিক স্বদেশ রায় ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চলনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এটি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন-
‘রায়ের অবজারভেশন সুপ্রিম কোর্টের নয়, প্রধান বিচারপতির নিজের’

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক