বাংলাদেশে পড়তে আসবেন ২৯ অস্ট্রেলিয়ান শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ২০:০৬আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:১১

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিউ কলম্বো প্ল্যানের আওতায় আগামী বছর ২৯ জন অস্ট্রেলিয়ান শিক্ষার্থী তাদের নিজ দেশের বৃত্তি নিয়ে বাংলাদেশে পড়াশোনা করতে আসবেন।

আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন।

জুলিয়া বিশপ নিউ কলম্বো প্ল্যান চালু করেছেন। এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ছাত্র-ছাত্রীরা এশিয়া ও প্যাসিফিকের দেশগুলোতে নিজ দেশের (অস্ট্রেলিয়া) খরচে পড়তে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী  মাহমুদ আলী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বালি প্রসেস বৈঠকের জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অস্ট্রেলিয়াকে মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ার বিষয়ে বাংলাদেশ সমর্থন দেওয়ায় জুলিয়া বিশপ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে  ধন্যবাদ জানান।

মাহমুদ আলী আর বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে  অস্ট্রেলিয়ার সহায়তার জন্য ধন্যবাদ জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক