মঙ্গলবার মুক্তামনির পরবর্তী অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৩:০৬আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:১১

মুক্তামনির অপারেশন, ফাইল ছবি আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) মুক্তামনির হাতে পরবর্তী অস্ত্রোপচার করা হবে। সকাল ৮টায় অস্ত্রোপচার শুরু হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (২৭ আগস্ট) সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিন মেডিক্যাল বোর্ড বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। মুক্তামনি অপারেশনের জন্য ফিট কিনা-জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনি এখন পর্যন্ত ভালো আছে। তাকে আমার নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। অস্ত্রোপচারের আগে সব ধরনের প্রস্তুতি আমার সম্পন্ন করবো। তারপরেই আমরা তাকে অপারেশন থিয়েটারে নেবো। এখন পর্যন্ত সে ভালো আছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।’

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। এরইমধ্যে সফলভাবে মুক্তামনির একটি অপারেশন করেছেন চিকিৎসকরা।

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম