সোমবার দুই দলের সঙ্গে ইসির সংলাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৯:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৩৯

সোমবার দুই দলের সঙ্গে ইসির সংলাপ বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও খেলাফত মজলিশের সঙ্গে সোমবার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সকাল ১১টায় মুসলীম লীগ ও বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়। ওইদিন বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইতোমধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঈদের আগে আরও দু’টি দলের সঙ্গে সংলাপ হবে।৩০ আগস্ট সকাল ১১ টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে সংলাপ হবে।

ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ঈদের পর ১০ সেপ্টেম্বর সকালে ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কল্যাণ পার্টি ও বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন। ইতোমধ্যে এসব দলের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রতিটি দলের ১০জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম