বিদ্যুতের লোডশেডিং সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২০:২২আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২০:২৪

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) বিদ্যুতের লোডশেডিং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি বিদ্যুৎ লাইন সহজীকরণের সুপারিশ করে।

রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক এবং নাসিমা ফেরদৌসী  অংশগ্রহণ করেন।

বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে কমিটির সদস্য আতিউর রহমান আতিক বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন স্থানে কম বেশি লোডশেডিং রয়েছে। গ্রাম অঞ্চলে এর মাত্রাটা একটু বেশি। এছাড়া কোথাও কোথাও ওভারলোডও দেখা যায়। আমরা এই লোডশেডিংয়ের সমস্যাটি সমাধান করার সুপারিশ করেছি।

লাইন সহজীকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের লাইন টানার সময় অনেকের বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় বাধা আসে। এতে করে ওইসব লাইন টানা স্থগিত রাখা হয়। যার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুত সরবরাহ করা সম্ভব হয় না। আমরা এই বিষয়টি সমাধান করতে বলেছি। এক্ষেত্রে দরকার হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটি বৈঠকে দেশের বিদ্যুৎ প্ল্যান্টগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম