শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদেরকে সঠিক ও শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশ নেন।
বৈঠকে মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন দফতরগুলো বিদ্যমান শূন্যপদগুলো আগামী ৬ মাসের মধ্যে পূরণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরকে আরও সচেতন করার যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।








