রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৬:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:২৫

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা জীবন (ছবি: প্রতিনিধি) রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস সাক্ষাতের সময় তিনি এই সমর্থন চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে চলমান রোহিঙ্গা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন এলিস ওয়েলস।

এএইচ মাহমুদ আলী এলিসকে রাখাইন পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সেটি জানান।

কফি আনান কমিশনের রিপোর্টকে মাথায় রেখে মিয়ানমার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করে এএইচ মাহমুদ আলী এলিসকে বলেন, রাখাইন প্রদেশের জন্য গঠিত কফি আনান কমিশন রিপোর্টকে বাংলাদেশ সমর্থন করে। 

একদিনের সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস ঢাকা এসেছেন। এটি তার প্রথম ঢাকা সফর।

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম