মিয়ানমারের নিরাপত্তা সমস্যা সমাধানে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ২১:৩৮আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২১:৪৫

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ রাখাইন রাজ্যে চলমান সহিংসতা রোধে ও রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
বুধবার (৩০ আগস্ট) ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোমারনো পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে মঙ্গলবারের আলোচনার সূত্র ধরে মাহমুদ আলী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাহমুদ আলী রাখাইন মুসলিমদের বাংলাদেশে অনুপ্রবেশের জন্য উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মিয়ানমার নিরাপত্তা বাহিনীর পোস্টে আক্রমণের পরে রাখাইনে সহিংস ঘটনা বৃদ্ধি পায়।’
রাখাইনের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শক কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নিরাপত্তা সমস্যা সমাধানে বাংলাদেশ যে কোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
আরও পড়ুন-

খাবার ও পানির জন্য হাহাকার নো-ম্যানস ল্যান্ডে

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম