রোহিঙ্গা সুরক্ষায় বিশ্ব জনমতের প্রতি সমর্থন বাংলাদেশের

শেখ শাহরিয়ার জামান
৩০ আগস্ট ২০১৭, ২২:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২২:৪২

রোহিঙ্গাদের বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা (ছবি: প্রতিনিধি)

মিয়ানমারে রোহিঙ্গাদের সুরক্ষা এবং সীমান্ত পরিস্থিতির উন্নতির জন্য সারাবিশ্বের জনমতকে সমর্থন করে বাংলাদেশ।

জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ শরণার্থী সংস্থা, ওআইসি, ইউরোপিয়ান ইউনিয়নসহ পৃথিবীর বিভিন্ন দেশ রোহিঙ্গাদের নিরাপত্তা, গোলযোগ থামানো,সীমান্ত পরিস্থিতি ও রাখাইন প্রদেশের উন্নয়নের জন্য কোফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরমর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘রাখাইনে গোলযোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা।তাদের সুরক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকারের বিষয়।’

তিনি বলেন, ‘রাখাইন প্রদেশের উন্নয়ন ও রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে এ সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হবে বলে মনে করে বাংলাদেশ।’

সরকারের এই কর্মকর্তা আরও  বলেন,‘আমরা এই সুপারিশ বাস্তবায়ন দেখতে চাই, যার মাধ্যমে রাখাইনে সব ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হবে।’

উল্লেখ্য, মিয়ানমার সরকার গত বছর  কোফি আনানের নেতৃত্বে রাখাইন পরামর্শক কমিটি গঠন করে। ২৪ আগস্ট কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচির হাতে হস্তান্তর করে। সেদিনই এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৮০ জনের মতো রোহিঙ্গা এবং সরকারি নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হন। ওইদিন দুষ্কৃতকারীরা নিরাপত্তা বাহিনীর ৩০টি  পোস্টে আক্রমণ চালায়।

ওই কর্মকর্তা বলেন,‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, ইউরোপিয়ান ইউনিয়নে, জেনেভায় মানবাধিকার কাউন্সিল বা শরণার্থী অফিসে, বা অন্য যেকোনও জায়গায় রোহিঙ্গা সমস্যা সমাধানে যেকোনও আলোচনায় বাংলাদেশের কাছে কোনও ধরনের সহায়তা চাইলে সরকার সেটি দিতে প্রস্তুত আছে।’

প্রসঙ্গত, জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফ্ট মঙ্গলবার (২৯ আগস্ট) রাখাইনে রোহিঙ্গা বিছিন্নতাবাদী ও মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, ম্যাথিউ এক টুইটে বলেছেন, ‘রাখাইনে দীর্ঘদিন ধরে জিইয়ে থাকা সমস্যার সমাধান করা প্রয়োজন। সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ওই কর্মকর্তা বলেন, ‘সরকারের নীতি হচ্ছে, বাংলাদেশ তার ভূখণ্ড অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। মিয়ানমার তার দেশের অভ্যন্তরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে বলে দাবি করছে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে দু’দেশ মিলে যৌথ অভিযান চালানোর প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘মিয়ানমার প্রতিবেশী হওয়ার সুবাদে তার যেকোনও অশান্তির প্রভাব আমাদের দেশে পড়ে এবং বাংলাদেশের নিজের স্বার্থে সন্ত্রাসমুক্ত মিয়ানমার দেখতে চায়।

গত বছর অক্টোবর মাসে রাখাইনে গোলযোগ শুরু হলে বাংলাদেশ মিয়ানমারের কয়েকজন দুষ্কৃতকারীকে আটকের পর তাদের কাছে হস্তান্তর করে। শুধু তাই না, আমাদের কাছে কোনও গোয়েন্দা তথ্য থাকলে, আমরা সেটি তাদের কাছে সরবরাহ করে থাকি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের সহিংস ঘটনা এর আগেও ঘটেছে।’ যার অভিজ্ঞতা ভালো নয় এবং এ কারণেই লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বলে তিনি জানান।

এদিকে মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচারের কারণে গত ছয়দিনে প্রায় সাড়ে ১৮ হাজারের  মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস হামলা শুরু হলে মিয়ানমার বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান রোহিঙ্গা নির্যাতন অভিযানে পরিণত হয়।

এদিকে ওআইসি’র মহাসচিব বুধবার বলেছেন, তিনি আশা করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্রুত ও সঠিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যবস্থা নেবে।

ওআইসি’র মহাসচিব ইউসেফ এ আল-অথাইমিন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচিকে বুধবার (৩০ আগস্ট) লেখা পৃথক দু’টি চিঠিতে রাখাইনে মুসলিম সম্প্রদায়ের প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

মহাসচিবের লেখা চিঠিতে অং সান সূচিকে  রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ওআইসি’র উদ্বেগ জানান এবং কর্তৃপক্ষকে সহিংসতা বন্ধ করা, গৃহহীন মানুষকে পুনর্বাসিত করা এবং সাহায্যকারী সংস্থাগুলো যেন ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে পারে অবিলম্বে তার ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়।

আল-অথাইমিন আশঙ্কা প্রকাশ করেন যে, বৈষম্য, নাগরিকত্ব ও ন্যায্যতার বিষয়টি সমাধান না হলে চলমান সমস্যা গোটা অঞ্চলকে অশান্ত করে তুলতে পারে।

আরও পড়ুন:  

খাবার ও পানির জন্য হাহাকার নো-ম্যানস ল্যান্ডে

মিয়ানমারের নিরাপত্তা সমস্যা সমাধানে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম