মাঝে মাঝে চোখ খুলছেন আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ০১:৫৮আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০২:০৫

আনিসুল হক (ফাইল ছবি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মাঝেমধ্যে চোখ খুলে তাকাচ্ছেন। মেয়রের পারিবারিক বন্ধু ও তার মালিকানাধীন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার বুধবার (৩০ আগস্ট) গভীর রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

তুষার লিখেছেন, ‘আনিস ভাইকে একটু আগে আমি হাসপাতালে দেখে এসেছি। তিনি ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে চোখ খুলছেন, তাকাচ্ছেন। আবার ঘুম। তাকে চিকিৎসকরা জাগতে দিচ্ছেন না, তার ভালোর জন্য। জটিল পরীক্ষা নিরীক্ষার জন্য ঘুমে থাকলে সুবিধা হয়।’ এ নিয়ে কোনও গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘গুজব ছড়াবেন না! যারা গুজব ছড়াবেন, ধরতে পারলে...সাবধান। যারা দোয়া করছেন, তাদের কৃতজ্ঞতা।’

ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।

আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা সমস্যাটি শনাক্ত করতে পারেননি। লন্ডনে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়ার পর অসুখটি ধরা পড়ে। ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

/এসএস/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম