রাজশাহী ও রংপুরেও ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ১৩:৪০আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৩:৪০

ভারতীয় ভিসা চট্টগ্রামের পর এবার রাজশাহী ও রংপুর আইভিএসিতে ভারতীয় ভ্রমণ ভিসা আবেদনকারীদের এখন থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী এবং রংপুর আইভিএসি গুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। তবে ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিক্যাল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান প্রক্রিয়া আগের মতোই থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেট জমা দিতে হবে না। নতুন এ ব্যবস্থাটি গত ৯ জুলাই চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং রাজশাহী ও রংপুর আইভিএসি গুলোতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। ভারতীয় ভিসা পাওয়া সহজ করতে এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:

ভারী বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে জামাত ব্যাহত হবে না: সাঈদ খোকন
নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা
‘লাব্বাইক’ ধ্বনিতে আরাফাত ময়দান মুখরিত হওয়ার দিন আজ

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

স্টেরয়েডে বেড়ে ওঠা পশু চিনবেন যেভাবে

‘বৃষ্টিতে সমস্যা হলে দায়িত্ব হাট ইজারাদারের’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি