সাংবাদিক কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ০০:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৩

কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দশটার পর কাজী সিরাজ রাজধানীর ফরাজী হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিন সন্ধ্যা সাতটায় গেন্ডারিয়ায় মারা যান ডেইলি নিউ নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক সঞ্জীব চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে দুই জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।
তিনি জানান, আসগর আলী হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা  সঞ্জীব চৌধুরী মারা যান। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
সঞ্জীব চৌধুরী সর্বশেষ নিউ নেশনে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর নিউজ এডিটর ছিলেন এই সাংবাদিক।
প্রয়াত কাজী সিরাজ ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম