ঢাকা উত্তর সিটির ৩ সদস্যের প্যানেল মেয়র ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের মেয়র প্যানেল নির্বাচিত করেছে সরকার। সংস্থাটির নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হওয়ায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সরকার এ মেয়র প্যানেল নির্বাচন করেছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ডিএনসিসির সচিব (যুগ্ম সচিব) দুলাল কৃঞ্চ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচনের অফিস আদেশ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ওসমান গণি ছাড়াও ডিএনসিসির ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফাকে দ্বিতীয় এবং সংরক্ষিত আসন ৩১, ৩২ ও ৩৪-এর কাউন্সিলর বেগম আলেয়া সারোয়ার ডেইজিকে তৃতীয় প্যানেল মেয়র করা হয়েছে।

উল্লেখ্য, সিটি করপোরেশন আইন-২০০৯-এর-২০-এর (১) ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের এক মাসের মধ্যেই মেয়র প্যানেল নির্বাচন করা বাধ্যবাধ্যকতা রয়েছে। নির্বাচনের দীর্ঘদিন পরও মেয়র প্যানেল নির্বাচন  করা হয়নি।  

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত