দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৪

মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ রাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সোমবার রাত থেকে ঘিরে রেখেছে র‍্যাব। মঙ্গলবার সকালে বাড়িটির ভেতর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সকালে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে বাড়িটির আশেপাশে পানি দেয়। কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।

দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

ওই বাড়িতে থাকা সন্দেহ ভাজন জঙ্গির নাম টিটু ওরফে আবদুল্লাহ। সে বাসা-২/৩/বি, রোড-বর্ধন বাড়ি, দারুসালামের ওই ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো। ছয় তলা ভবনের পঞ্চম তলায় সে থাকতো এবং ওই এলাকায় ব্যবসা করতো।

দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

বাড়িটির পাশে মুদি দোকানি মিন্টু শেখ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি রাত ১২ টার দিকে দোকান বন্ধ করি। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। এরপর রাত ১টার দিকে পরপর তিনটা বিস্ফেরণের শব্দ পাই। পরপর তিনটা বিস্ফোরণের এক ঘণ্টা পর আরেকটা বিস্ফোরণ হয়। তখন জানালা দিয়ে দেখি ট্রাক ভর্তি র‍্যাব বাইরে। এরপর পুলিশ আসে। একটা বাঁশের মই নিয়ে আসে র‍্যাব। এরপর ভোরের দিকে আবার গুলির শব্দ পাই।’

জঙ্গি আস্তানার কাছে র‍্যাবের টহল

তিনি বলেন,  ‘বাড়ির ভেতরে কারা আছে তা জানি না। বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ নিজেও পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন।’

 ছবি: সাজ্জাদ হোসেন

/এআরআর/জেবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম